Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক - Chief TV

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক - Chief TV

2026-06-26  ডেস্ক রিপোর্ট  29 views
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক - Chief TV
ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় সংঘটিত এই বিধ্বংসী ভূমিকম্প ও তার ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের খবর তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে।
 
বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করার পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
 
শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, এই কঠিন ও সংকটময় সময়ে ভেনেজুয়েলার পাশে থেকে সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।
 
দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ভেনেজুয়েলার সরকার ও সাধারণ জনগণের জন্য শক্তি, সাহস ও দ্রুত পুনরুদ্ধার কামনা করে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন ও গভীর সহমর্মিতা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

Share: