Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন শুরু - Chief TV

২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন শুরু - Chief TV

2026-01-22  ডেস্ক রিপোর্ট  237 views
২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন শুরু - Chief TV

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম ২৫ জানুয়ারি থেকে পুনরায় চালু হচ্ছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই তারিখ থেকে নাগরিকরা তাদের এনআইডির নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

এর আগে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির জন্য ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালে, ২৪ নভেম্বর বিকেল ৪টার পর থেকে সাধারণ এনআইডি সংশোধন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে জরুরি প্রয়োজনে কিছু সীমিত সেবা বিশেষ আবেদন ভিত্তিতে চালু রাখা হয়।

মহাপরিচালক বলেন, এখন ভোটার তালিকা প্রস্তুতি সম্পন্ন হওয়ায় সব নাগরিকের জন্য নিয়মিতভাবে এনআইডি সংশোধন সেবা পুনরায় শুরু করা হচ্ছে।


Share: