Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন - Chief TV

৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন - Chief TV

2026-01-18  ডেস্ক রিপোর্ট  116 views
৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন - Chief TV

জাতীয় সংসদের ২৬৮টি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাকি ৩২টি আসনে দলটির কোনো প্রার্থী থাকছে না। এসব আসনে ফ্যাসিবাদবিরোধী, সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে দলটি।

রোববার এ তথ্য নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক বাস্তবতা, আদর্শিক অবস্থান ও চলমান পরিস্থিতি বিবেচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিষয়টি ইতোমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে।

তিনি আরও জানান, যেসব ৩২টি আসনে দলীয় প্রতীক হাতপাখার প্রার্থী থাকবে না, সেখানে ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে থেকে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। আগামী ২০ জানুয়ারির পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে এসব আসনের সমর্থনের বিষয়টি ঘোষণা করা হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, আপাতত বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সময় উপযোগী হলে দলীয় অবস্থান স্পষ্টভাবে জানানো হবে।


Share: