Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / আগামীকাল বিয়ে করছেন আমির খান, বিশেষ অতিথি সাবেক দুই স্ত্রী - Chief TV

আগামীকাল বিয়ে করছেন আমির খান, বিশেষ অতিথি সাবেক দুই স্ত্রী - Chief TV

2026-07-04  ডেস্ক রিপোর্ট  43 views
আগামীকাল বিয়ে করছেন আমির খান, বিশেষ অতিথি সাবেক দুই স্ত্রী - Chief TV
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই ২০২৬, রবিবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি।
 
কোনো বড় আয়োজন বা ফাইভ-স্টার হোটেলের জাঁকজমক নয়, বরং নিজের বান্দ্রার বাসভবনেই অত্যন্ত ঘরোয়া পরিবেশে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আমির খান নিজেই এই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দিনটি তাদের জন্য খুবই বিশেষ এবং এই শুভক্ষণে কেবল দুই পরিবারের সদস্য এবং হাতেগোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত থাকবেন।
 
স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে আইনি প্রক্রিয়ায় তাদের বিয়ে সম্পন্ন হবে এবং এরপর থাকবে একটি ঘরোয়া মধ্যাহ্নভোজের আয়োজন।

তাদের এই সম্পর্কের শুরুটা অনেক পুরনো। প্রায় ২৫ বছর আগে পরিচয় হলেও পরবর্তীতে তাদের বন্ধুত্ব গভীর ভালোবাসায় রূপ নেয়। গত বছরের মার্চে আমিরের ৬০তম জন্মদিনে তিনি প্রথমবারের মতো গৌরীকে সবার সামনে নিয়ে আসেন। গৌরী স্প্র্যাট মূলত ফ্যাশন, বিউটি ও ওয়েলনেস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এবং তিনি বর্তমানে মুম্বাইতে বসবাস করছেন।

আমিরের আগের দুই সংসারের সন্তান—জুনায়েদ, ইরা ও আজাদ এবং গৌরীর সন্তান—সবাই এই নতুন পথচলাকে সানন্দে গ্রহণ করেছে।
 
এটি আমিরের তৃতীয় বিয়ে হলেও, সাবেক স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তার সুসম্পর্ক অটুট রয়েছে। জাঁকজমক এড়িয়ে অত্যন্ত সাদামাটা ও ব্যক্তিগত উদ্যোগে বিয়ের এই সিদ্ধান্ত বলিউড পাড়ায় এবং ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Share: