Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার - Chief TV

৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার - Chief TV

2026-07-04  ডেস্ক রিপোর্ট  27 views
৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার - Chief TV

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎবাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সিদলাই ইউনিয়নের লাড়ুচৌ গ্রামের একটি বাড়ি থেকে মো. জলিল (৪৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী শিশুর মা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি অবগত করেন।

 তাৎক্ষণিকভাবে ৯৯৯ থেকে ব্রাহ্মণপাড়া থানায় বার্তা পাঠানো হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত জলিলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যার ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে


Share: