Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / আইসিসি থেকে সুখবর পেলেন মোস্তাফিজ - Chief TV

আইসিসি থেকে সুখবর পেলেন মোস্তাফিজ - Chief TV

2026-01-28  ডেস্ক রিপোর্ট  165 views
আইসিসি থেকে সুখবর পেলেন মোস্তাফিজ - Chief TV

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল থাকা সত্ত্বেও কোনো ম্যাচ খেলতে না পারলেও বাংলাদেশি বোলার মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে সুখবর পেয়েছেন। আইসিসির সর্বশেষ হালনাগাদ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজ এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন। তার রেটিং পয়েন্ট এখন ৬৬৫, এবং সেরা দশে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন।

আরো এক ধাপ এগিয়েছেন রিশাদ হোসেন, এখন তিনি ১৭তম স্থানে অবস্থান করছেন, রেটিং পয়েন্ট ৬১৯। তবে শেখ মেহেদী হাসান দুই ধাপ পিছিয়ে ১৪ নম্বরে নেমে গেছেন। নাসুম আহমেদ ২৬ নম্বরে অপরিবর্তিত, তানজিম হাসান সাকিব এক ধাপ এগিয়ে ৩৫ নম্বরে, আর তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ৫৩ নম্বরে অবস্থান করছেন। বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের বরুণ চক্রবর্তী, যার রেটিং ৭৮৭

বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই উন্নতি যেমন নজর কাড়ছে, ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে কিছুটা অবনতি দেখা দিয়েছে। তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে, পারভেজ হোসেন ইমন নেমে গেছেন ৩৯ নম্বরে, সাইফ হাসান এক ধাপ পিছিয়ে ৪০ নম্বরে, তাওহীদ হৃদয় অপরিবর্তিত ৪২ নম্বরে, আর লিটন দাস এক ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে। এছাড়া জাকের আলী চার ধাপ পিছিয়ে ৭১ নম্বরে অবস্থান করছেন।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা, যার রেটিং ৯২৯


Share: