Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / আক্কেলপুরে ভ্যান আর মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২ - Chief TV

আক্কেলপুরে ভ্যান আর মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২ - Chief TV

2026-02-16  রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি  86 views
আক্কেলপুরে ভ্যান আর মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২ - Chief TV

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর হিমাগারের সামনে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামের আব্দুল গণির ছেলে মো. আব্দুল হানান (৫৫)। তিনি পেশায় একজন ভ্যানচালক। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যান নিয়ে গোপীনাথপুর হিমাগারের সামনে দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

আহতরা হলেন বগুড়া জেলার গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের মো. আবু হোসেনের ছেলে মো. আলিব বাবু এবং কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের এক অজ্ঞাত ব্যক্তি। তারা উভয়েই পেশায় টাইলস মিস্ত্রি বলে জানা গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) নুর-আমিন জানান, গোপীনাথপুর হিমাগারের সামনে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।


Share: