Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু - Chief TV

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু - Chief TV

2026-07-07  রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি  28 views
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু - Chief TV

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের পাঠানধারা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাজ্জাদ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

নিহত সাজ্জাদ হোসেন আক্কেলপুর উপজেলার পুন্ডরিয়া গ্রামের বাসিন্দা। তিনি জাকের হোসেন বাবুর ছেলে।

স্থানীয়সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন তিলকপুর থেকে নিজ বাড়িতে ফেরার পথে দুপুরে পাঠানধারা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তিনি মারা জান।

তিলকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ পিন্টু বলেন,সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করতেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন,মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে এখনও আমার কাছে কোনো তথ্য আসেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Share: