Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে এনসিপির মিছিল- Chief TV

আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে এনসিপির মিছিল- Chief TV

2025-11-12  ডেস্ক রিপোর্ট  159 views
আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে এনসিপির মিছিল- Chief TV

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি এবং তাদের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়।

এর আগে বিকেলে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দলের পক্ষ থেকে সব স্তরের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।

আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত এ প্রতিবাদী মিছিলটি ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

মিছিলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসহ ছাত্র, যুব, শ্রমিক ও নারী ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।


Share: