Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / বিশ্বকাপে কোন তারকার প্রিয় দল কোনটি? জানালেন পাকিস্তানি তারকারা - Chief TV

বিশ্বকাপে কোন তারকার প্রিয় দল কোনটি? জানালেন পাকিস্তানি তারকারা - Chief TV

2026-06-19  ডেস্ক রিপোর্ট  27 views
বিশ্বকাপে কোন তারকার প্রিয় দল কোনটি? জানালেন পাকিস্তানি তারকারা - Chief TV

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই জোয়ারে শামিল হয়েছেন পাকিস্তানের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারাও। প্রিয় দল ও পছন্দের ফুটবলারের প্রতি সমর্থন জানাতে কেউ জড়িয়েছেন দলের জার্সি, আবার কেউ হাতে তুলেছেন জাতীয় পতাকা।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান বরাবরই আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত। বিশ্বচ্যাম্পিয়ন দলটির প্রতি ভালোবাসা রয়েছে অভিনেত্রী হানিয়া আমির, সজল আলি এবং অভিনেতা বিলাল আব্বাস খানেরও। বিশ্বকাপ ঘিরে তারাও প্রকাশ্যে জানিয়েছেন আর্জেন্টিনার প্রতি নিজেদের সমর্থনের কথা।

অন্যদিকে জনপ্রিয় অভিনেতা ফিরোজ খান ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগালের ভক্ত হলেও বিশ্বকাপে তার সমর্থন ব্রাজিলের পক্ষে। একইভাবে ব্রাজিলকে সমর্থন করছেন তার সহ-অভিনেত্রী সাহার হাশমিও।

তবে পছন্দের দলের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী অবস্থানে রয়েছেন পাকিস্তানের সুপার মডেল ও অভিনেত্রী মেহউইশ হায়াত। তার প্রিয় দল স্পেন। তিনি জানিয়েছেন, স্প্যানিশ তারকা ডেভিড ভিয়ার খেলা দেখেই স্পেনের প্রতি তার ভালোবাসার শুরু।


Share: