Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা আপাতত বন্ধ ঘোষণা - Chief TV

বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা আপাতত বন্ধ ঘোষণা - Chief TV

2026-01-14  ডেস্ক রিপোর্ট  170 views
বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা আপাতত বন্ধ ঘোষণা - Chief TV

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাংলাদেশে আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, নির্বাচনের আগে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে’ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশে এতদিন ‘অন অ্যারাইভাল’ বা আগমনের পর ভিসা যেসব দেশের নাগরিকরা পেয়ে আসছিলেন, তাদের উদ্দেশে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলো একটি বিবৃতি প্রকাশ করেছে।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পোস্টে বলা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ থাকবে।


Share: