Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / বাসের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত - Chief TV

বাসের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত - Chief TV

2026-07-11  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  36 views
বাসের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত - Chief TV
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা–দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৪২) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। 
 
শনিবার (১১ জুলাই) উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেনের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে তরফ কামাল কামারপাড়া এলাকার একটি মসজিদের সামনে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিল।
 
এ সময় দিনাজপুরগামী একটি পিকআপ পেছন দিক থেকে এসে বিকল বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আমির হোসেন নিহত হন।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপের ভেতর থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাস ও পিকআপটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share: