Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / খুলনা / বিভিন্ন ছেলের সঙ্গে সম্পর্ক হত্যা করে মেয়ের বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন বাবা-মা - Chief TV

বিভিন্ন ছেলের সঙ্গে সম্পর্ক হত্যা করে মেয়ের বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন বাবা-মা - Chief TV

2026-07-11  ডেস্ক রিপোর্ট  55 views
বিভিন্ন ছেলের সঙ্গে সম্পর্ক হত্যা করে মেয়ের বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন বাবা-মা - Chief TV

খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দী অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের মা আরিফা ইয়াসমিন সিমাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) খুলনা মেট্রোপলিটন পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

পুলিশ জানায়, গত ৮ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে খুলনার প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোড থেকে প্লাস্টিকের বস্তার ভেতরে অজ্ঞাতনামা এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং ঘটনার তদন্ত শুরু করে সদর থানা পুলিশ।

তদন্তের শুরুতে নিহতের পরিচয় শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে পুলিশ। একপর্যায়ে নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর শুক্রবার (১০ জুলাই) পুলিশ বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করে।

পুলিশ কমিশনার জানান, নিহত কিশোরীর নাম আরফানা হোসেন নির্জনা (১৬)। তার মা আরিফা ইয়াসমিন সিমাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে বিভ্রান্তিকর তথ্য দেন। পরে তিনি হত্যার দায় স্বীকার করেন।

পুলিশের দাবি, হত্যার পর কিশোরীর মরদেহ সড়কে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের বাবা আলিম হোসেন আকাশ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


Share: