Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আবহাওয়া / বায়ুদূষণে শীর্ষে কলকাতা, আর ঢাকার যে পরিস্থিতি - Chief TV

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, আর ঢাকার যে পরিস্থিতি - Chief TV

2026-01-06  ডেস্ক রিপোর্ট  81 views
বায়ুদূষণে শীর্ষে কলকাতা, আর ঢাকার যে পরিস্থিতি - Chief TV

শীতকালীন শুষ্ক আবহাওয়ার প্রভাবে রাজধানী ঢাকার বাতাসে আবারও বেড়েছে দূষণের মাত্রা। বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান উঠে এসেছে ১৯ নম্বরে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তাৎক্ষণিক সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে আইকিউএয়ার প্রকাশিত তথ্যে দেখা যায়, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৪২। এই মাত্রার বাতাস মানবস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে সংবেদনশীল মানুষের জন্য।

একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা, যেখানে বায়ুমান সূচক দাঁড়িয়েছে ২৭৩—যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ের। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা (২৩০), তৃতীয় পাকিস্তানের লাহোর (২১৫), চতুর্থ ভারতের দিল্লি (১৮৬) এবং পঞ্চম স্থানে রয়েছে ইরানের রাজধানী তেহরান, যার একিউআই স্কোর ১৭২।

আইকিউএয়ার বিশ্বজুড়ে বিভিন্ন শহরের বাতাসের মান পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক সূচক প্রকাশ করে থাকে। এর মাধ্যমে একটি শহরের বাতাস কতটা পরিষ্কার বা দূষিত, সে সম্পর্কে মানুষকে ধারণা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়।

বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসকে ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি মানের, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে সরাসরি অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়া একিউআই ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই অবস্থায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের বাইরে যাতায়াত সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর সূচক ৩০১-এর বেশি হলে সেটিকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।


Share:

Single Page