Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন যিনি - Chief TV

বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন যিনি - Chief TV

2025-12-31  ডেস্ক রিপোর্ট  109 views
বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন যিনি - Chief TV

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

মুফতি আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদিসও ফিকহে ইসলামির ওপর উচ্চতর ডিগ্রি অর্জনকারী একজন প্রখ্যাত ইসলামি স্কলার (বিজ্ঞ)। বিশ্বখ্যাত ইসলামি স্কলার মুফতি বিচারপতি তাকী ওসমানী তার শিক্ষক।

আরব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামি স্কলার ও সৌদি আরবের রিয়াদে অবস্থিত ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের অধ্যাপক শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহর তত্ত্বাবধানে তিনি দুবছর হাদিস ও ইসলামি আইন বিষয়ে উচ্চতর গবেষণা পরিচালনা করেন।

তিনি সৌদি আরবের মক্কা ও মদিনা, পাকিস্তান, ভারত ও তুরস্ক সফর করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি এরই মধ্যে বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় মোট ১৬টি গ্রন্থ রচনা করেছেন। এছাড়া, তার তত্ত্বাবধানে মাসিক আল-কাউসার নামে নিয়মিত একটি গবেষণা পত্রিকা বের হয়।


Share:

Single Page