Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / বগুড়া-৬ উপনির্বাচনের ফলাফল ঘোষণা - Chief TV

বগুড়া-৬ উপনির্বাচনের ফলাফল ঘোষণা - Chief TV

2026-04-09  ডেস্ক রিপোর্ট  92 views
বগুড়া-৬ উপনির্বাচনের ফলাফল ঘোষণা - Chief TV

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ফলাফল ঘোষণা। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা ৭২ হাজার ৫৪৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৩০ হাজার ৪৪৩ ভোট।

এখন পর্যন্ত ১৫০টি কেন্দ্রের মধ্যে ৮৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

জানা গেছে, এই আসনে এবারের উপনির্বাচনে পোস্টাল ব্যালট ব্যতীত ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে। বর্তমানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ক্রমান্বয়ে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে।

এদিকে ফলাফল শিটে স্বাক্ষর নেওয়াসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ এবং হিজড়া ভোটার ১০ জন। ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে কেন্দ্র রয়েছে ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি-এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী।


Share: