Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিজেপিতে যোগ দিলে কালই রাহুল গান্ধীকে বিয়ে করবো - কঙ্গনা রানাওয়াত

বিজেপিতে যোগ দিলে কালই রাহুল গান্ধীকে বিয়ে করবো - কঙ্গনা রানাওয়াত

2026-05-04  ডেস্ক রিপোর্ট  178 views
বিজেপিতে যোগ দিলে কালই রাহুল গান্ধীকে বিয়ে করবো - কঙ্গনা রানাওয়াত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা নিয়ে উত্তপ্ত হাওয়া বইছে। এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন বিজেপি সংসদ সদস্য এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বর্তমানে বিজেপির সংসদ সদস্য। দীর্ঘদিন ধরেই তিনি স্পষ্টভাষী হিসেবে পরিচিত। রাজনীতিতে যোগ দেওয়ার আগেও এ অভিনেত্রী তার সাহসী মন্তব্যের জন্য প্রায়শই সবার দৃষ্টি আকর্ষণ করতেন।

সম্প্রতি বলিউড লাইফের শেয়ার করা হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের একটি পোস্ট স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

পোস্ট অনুযায়ী, কঙ্গনা রানাওয়াত বলেছেন, অভিনেত্রীর কথায়,‘বিজেপিতে যোগ দিলে কালই আমি রাহুল গান্ধীকে বিয়ে করবো’।
এদিকে, বলিউড লাইফের শেয়ার করা এই ভাইরাল পোস্টটি রাজনৈতিক ও বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কিছু সমর্থক এই মন্তব্যকে বিদ্রূপ বা রাজনৈতিক রসিকতা হিসেবে দেখছেন। অন্যরা এটিকে গুরুতর বিষয় থেকে মনোযোগ সরানোর একটি প্রচেষ্টা বলে অভিযুক্ত করেছেন।

তবে, কঙ্গনা রানাওয়াত আনুষ্ঠানিকভাবে এমন কোনো বিবৃতি দিয়েছেন, তার কোনো যাচাইকৃত প্রমাণ নেই।
প্রতিবেদন থেকে জানা যায়, দাবিটি বিভ্রান্তিকর, মনগড়া অথবা প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন কোনো ব্যঙ্গাত্মক মন্তব্যের ওপর ভিত্তি করে করা হতে পারে।


Share: