Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / মন্ত্রণালয়ে ভাইবা দিতে এসে ৪ জন ভুয়া পরীক্ষার্থী আটক - Chief TV

মন্ত্রণালয়ে ভাইবা দিতে এসে ৪ জন ভুয়া পরীক্ষার্থী আটক - Chief TV

2026-06-26  ডেস্ক রিপোর্ট  32 views
মন্ত্রণালয়ে ভাইবা দিতে এসে ৪ জন ভুয়া পরীক্ষার্থী আটক - Chief TV

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা দিতে এসে চার ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষার সময় তাদের আটক করা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অফিস সহায়ক পদে নিয়োগের জন্য গত ১৯ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১০৭ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এসব প্রার্থীর ভাইভা ২৪, ২৫ ও ২৮ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার নির্ধারিত ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩০ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। এ সময় আটক হওয়া চারজন হলেন মো. মোমিনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান এবং মামুন মিয়া।

মৌখিক পরীক্ষায় তারা আশানুরূপ পারদর্শিতা দেখাতে ব্যর্থ হন। পাশাপাশি তাদের লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গে অসামঞ্জস্য ধরা পড়লে কর্তৃপক্ষ তাদের জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে চারজনই স্বীকার করেন যে, তারা নিজেরা লিখিত পরীক্ষায় অংশ নেননি। বরং অন্য ব্যক্তিদের মাধ্যমে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। পরে তাদের লিখিত স্বীকারোক্তির ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

ঘটনাটি সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও জালিয়াতি চক্রের সক্রিয়তার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে।


Share: