Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে জামায়াত আমির - Chief TV

বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে জামায়াত আমির - Chief TV

2026-03-11  ডেস্ক রিপোর্ট  29 views
বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে জামায়াত আমির - Chief TV

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যরা বৈঠক করেছেন।

আজবুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অবস্থিত বিরোধীদলীয় নেতার নিজ কক্ষে এ বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট দলীয় সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা এবং সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর পরবর্তী গঠনমূলক ভূমিকা ও কৌশল নির্ধারণ নিয়ে এ বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে দলের নায়েবে আমির  ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের সামনে বলেন, অধিবেশনে এ রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই।

কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা বোধগম্য নয়।

সংসদে ডেপুটি স্পিকার পদ নিয়ে তিনি বলেন, ‘অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের একটি আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পরে সিদ্ধান্ত জানানো হবে।’


Share:

Single Page