Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খেলাধুলা / বিশ্বকাপ বয়কট করলেও বিকল্প পরিকল্পনা প্রস্তুত পাকিস্তানের - Chief TV

বিশ্বকাপ বয়কট করলেও বিকল্প পরিকল্পনা প্রস্তুত পাকিস্তানের - Chief TV

2026-02-01  ডেস্ক রিপোর্ট  111 views
বিশ্বকাপ বয়কট করলেও বিকল্প পরিকল্পনা প্রস্তুত পাকিস্তানের - Chief TV

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এই পরিস্থিতিতে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এলে কী করা হবে—সে জন্য আগেভাগেই বিকল্প পরিকল্পনা তৈরি রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের গণমাধ্যমের বরাতে জানা গেছে, পাকিস্তান জাতীয় দল ও পাকিস্তান শাহিনস অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটারদের নিয়ে লাহোরে চার দলের একটি অভ্যন্তরীণ টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে পিসিবি। এই দুই দলের খেলোয়াড়দের ভাগ করে চারটি দল গঠন করা হবে।

এই পরিকল্পনা সামনে এসেছে এমন এক সময়ে, যখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের আবেদন নাকচ করে তাদের ম্যাচ অন্য ভেন্যুতে সরাতে রাজি হয়নি। আইসিসি জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে সূচিতে পরিবর্তন আনা সম্ভব নয়। ফলে বাংলাদেশকে বাদ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

বাংলাদেশ বাদ পড়ার পরপরই পাকিস্তানও টুর্নামেন্টে অংশ নাও নিতে পারে—এমন আলোচনা শুরু হয় ক্রিকেট অঙ্গনে।

এদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির আজ দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, এই বৈঠকের পরই ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০ দলের টি–টোয়েন্টি বিশ্বকাপে (শুরু ৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হতে পারে।

উল্লেখ্য, ভারত–পাকিস্তান সমঝোতা অনুযায়ী আইসিসির যেকোনো টুর্নামেন্টে পাকিস্তান তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলে থাকে। সেই ধারাবাহিকতায় এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের কথা রয়েছে।


Share: