Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতার মারধরে যুবক আহত - Chief TV

বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতার মারধরে যুবক আহত - Chief TV

2026-06-02  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  24 views

বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতার মারধরে যুবক আহত।

জামালপুরের  বকশীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাছের প্রজেক্টের লিজ সংক্রান্ত বিরোধের জেরে রনি মিয়া (২৯) নামের এক যুবক ও তার পরিবারের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।  
সোমবার  (১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে  উপজেলার নিলক্ষিয়া  ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উত্তরপাড়ায় এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।

পরে এ ঘটনায় ভুক্তভোগী আ'লীগ নেতা সালেহ আহম্মদ ময়নার বিরুদ্ধে  বকশীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী রনি প্রায় এক বছর চার মাস আগে সালেহ আহাম্মদ ময়নার কাছ থেকে দুই বছরের চুক্তিতে একটি মাছের প্রজেক্ট লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। লিজ নেওয়ার সময় ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র সম্পন্ন করা হয়।

বাদীর অভিযোগ, মাছ বিক্রির সময় সালেহ আহাম্মদ জোরপূর্বক বিক্রির একটি অংশ দাবি করে আসছিলেন এবং মাছের পাইকারদের কাছ থেকে অনৈতিকভাবে কমিশন নিতেন। এর প্রতিবাদ করায় এবং অন্য পাইকারের কাছে মাছ বিক্রি করায় সালেহ আহাম্মদ ক্ষিপ্ত হন।

ঘটনার দিন দুপুরে সালেহ আহাম্মদ তার সহযোগীদের নিয়ে রনির বাড়ির সীমানায় গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। রনি প্রতিবাদ করলে আসামিরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় রনির মা বাধা দিতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। যাওয়ার সময় আসামিরা হুমকি দিয়ে যান যে, এ বিষয় নিয়ে আইনি পদক্ষেপ নিলে তাদের হত্যা করে লাশ গুম করে ফেলা হবে।

পরে স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভুক্তভোগী রনি বলেন, আসামিরা প্রভাবশালী। তাদের হুমকির কারণে আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার আমি সুষ্ঠু বিচার ও প্রশাসনের কঠোর আইনি হস্তক্ষেপ কামনা করছি।

অভিযোগের বিষয়ে জানতে সালেহ আহাম্মদ ময়নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব মিথ্যা বানোয়াট। 
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বকশীগঞ্জে আ.লীগ নেতার মারধরে যুবক আহত।
 


Share: