২৯ কার্ষদিবসের মধ্য মেহেরপুরে শিশু ধর্ষন মামলায় ১জনের ফাঁসির আদেশ ।
আজ রবিবার (২৪) মে দেশের ১ম বারের মত ২৯ কার্ষদিবসের মধ্য মেহেরপুরে শিশু ধর্ষনণ মামলায় ১জনের ফাঁসি আদেশ দিল আদালত।
মেহেরপুরের গাংনী উপজেলা চাঁদপুর গ্রামের চাঞ্চলকর শিশু ধর্ষণ মামলার আবদাল হকের ছেলে আসামি শাকিল হোসেনের বিরুদ্ধে ফাঁসির আদেশ ৩ লক্ষ টাকা জরিমানা অনাদায় ১ বছর জেল দেওয়া হয়েছে।
মামলা বিবরণীতে জানা গেছে যে, ২০২৫ সালের ১৬ই জুন গাংনী চাঁদপুর গ্রামের ইছানুল হকের শিশু কন্যা মাঠে খাবার নিয়ে যাওয়ার পথে শাকিল তাকে পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে এলাকার লোকজন তাকে ধাওয়া করলে সে পালিয়ে যায়। পরে তাকে ধরে গণপিটুনি দিয়ে এলাকাবাসী পুলিশের কাছে ধরিয়ে দেয়।
ঘটনার দিনই শিশুর পিতা ইছানুল হক বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত) অনুযায়ী একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৯, তারিখ: ১৬/০৬/২০২৫; জি আর কেস নং-১৮২/২৫; শিশু সহিংসতা দমন মামলা নং-৩৬/২০২৬)। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে দ্রুত চার্জশিট দাখিল করেন।
আদালত ২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলায় ১১ জন সাক্ষীর ভার্চুয়ালি ভিডিও কলে ও সশরীরে সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণের প্রমাণিত হয় ধর্ষক শাকিব হোসেনকে আজ রবিবার দুপুর দেড়টার সময় মেহেরপুর জেলা শিশু সহিংসতা আদালতের বিচারক মো: তাজুল ইসলাম
মৃত্যুদণ্ডরের রায় ঘোষনা করেন।
ফাঁসি রায়ের বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিটর এ্যাড: মোস্তাফিজুর রহমান তুহিন।
অন্যদিকে দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেনের আইনজীবী মারুফ আহমেদ বিজন উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন।