Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, যুবকের ওপর হামলার অভিযোগ-chief tv

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, যুবকের ওপর হামলার অভিযোগ-chief tv

2026-07-17  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  32 views
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, যুবকের ওপর হামলার অভিযোগ-chief tv
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে একই এলাকার কয়েকজনের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।
তবে গত ১৬জুলাই রাত প্রায় ৩ টার দিকে ভুক্তভোগী বিদ্যুৎ প্রধানের বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করা হয়। এ সময় একই এলাকার মশিউর, হাফিজার, সিয়াম, মঞ্জুয়ারা ও সাদিয়া দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায় ।
 
এতে বিদ্যুৎ গুরুতর আহত হন ও হামলার সময় বিদ্যুৎ এর কাছে থাকা নগদ ৪৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং দোকানের চাবি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Share: