Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / ৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান - Chief TV

৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান - Chief TV

2026-01-07  ডেস্ক রিপোর্ট  65 views
৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান - Chief TV

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চার দিনের ধারাবাহিক সফরসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত তিনি দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় দলীয় ও স্মরণমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

বুধবার (৭ জানুয়ারি) তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরসূচির বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আন্দোলনে নিহত যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত, পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে এই সফরের আয়োজন করা হয়েছে।

এতে আরও জানানো হয়, সফরকালীন সময়ে তারেক রহমান নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করবেন এবং কোনো অবস্থাতেই আচরণবিধি লঙ্ঘন করবেন না।

সফরসূচি অনুযায়ী, প্রথম দিন ১১ জানুয়ারি ঢাকায় নির্ধারিত কর্মসূচি শেষে তিনি গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর তিনি বগুড়ায় পৌঁছাবেন।

১২ জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন। একই দিনে রংপুরে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করার কর্মসূচিও রয়েছে।

১৩ জানুয়ারি তিনি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন।

সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ায় আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তারেক রহমানের।

এছাড়াও সফরকালে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ জুলাই আন্দোলনের যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও পরিকল্পনা রয়েছে।


Share: