Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / আর্জেন্টিনা-মিশর ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার - Chief TV

আর্জেন্টিনা-মিশর ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার - Chief TV

2026-07-07  ডেস্ক রিপোর্ট  40 views
আর্জেন্টিনা-মিশর ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার - Chief TV

বিশ্বকাপের তৃতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রথমবারের মতো শেষ ষোলো পেরিয়ে এই পর্যায়ে ওঠা মোহামেদ সালাহর মিশরের বিপক্ষে লড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচটি ঘিরে নিজেদের পূর্বাভাস প্রকাশ করেছে অপ্টার সুপার কম্পিউটার। প্রায় ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে করা বিশ্লেষণে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬৯ দশমিক ১ শতাংশ।

অন্যদিকে, মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১২ দশমিক ৩ শতাংশ। আর নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা রয়েছে ১৮ দশমিক ৫ শতাংশ।

তবে পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে থাকলেও ম্যাচটি সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ, আগের রাউন্ডে দুই দলকেই অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হয়েছে। ফলে ক্লান্তি, ফিটনেস এবং চোটের বিষয়টি ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাই মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোন দল পাবে শেষ চারের টিকিট।


Share: