Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / নরসিংদী / বাকপ্রতিবন্ধী ববি বেগম হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৬ - Chief TV

বাকপ্রতিবন্ধী ববি বেগম হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৬ - Chief TV

2026-07-10  ডেস্ক রিপোর্ট  30 views
বাকপ্রতিবন্ধী ববি বেগম হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৬ - Chief TV
নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১০ জুলাই) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব-১১ এর অভিযানে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
 
র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ সংবাদ সম্মেলনে ঘটনার তদন্ত প্রক্রিয়া, গ্রেপ্তারকৃতদের পরিচয় এবং হামলার কারণ ও অভিযানের বিস্তারিত বর্ণনা দেবেন।

এর আগে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে ববি বেগম নামে ওই বাকপ্রতিবন্ধী বৃদ্ধা নৃশংস হামলা ও লুটপাটের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। জনদাবির মুখে র‍্যাব এই অভিযান পরিচালনা করল।

Share: