Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / বদলগাছি থানা আকস্মিক পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার - Chief TV

বদলগাছি থানা আকস্মিক পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার - Chief TV

2026-06-27  বুলবুল আহমেদ বুলু, বদলগাছী ( নওগাঁ ) প্রতিনিধি  27 views
বদলগাছি থানা আকস্মিক পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার - Chief TV
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় বদলগাছি থানা আকস্মিক পরিদর্শন করেছেন।
 
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম, তদন্তাধীন মামলার অগ্রগতি, সাধারণ ডায়েরি (জিডি) এবং অন্যান্য দাপ্তরিক নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। পাশাপাশি থানায় আগত সেবাপ্রার্থীদের প্রতি পুলিশের আচরণ কেমন এবং তারা কেমন সেবা পাচ্ছেন—সেসব বিষয়েও সরাসরি খোঁজখবর নেন।

​পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় বদলগাছি থানার বিভিন্ন শাখা, ডিউটি অফিস, হাজতখানা, মালখানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এরপর তিনি থানায় কর্মরত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

​সভায় তিনি পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় আরও তৎপরতা বৃদ্ধি, মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের আস্থা অর্জনে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার কঠোর নির্দেশনা প্রদান করেন।

​থানার দাপ্তরিক ও সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় বদলগাছি থানা পুলিশ কোয়ার্টারের মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন।

​উদ্বোধনকালে তিনি বলেন:​ পুলিশ সদস্যদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আবাসন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত কর্মপরিবেশ ও ভালো আবাসন সুবিধা মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল ও কাজের গতি বহুগুণ বৃদ্ধি করে।

​উক্ত পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি)-সহ জেলা পুলিশ ও থানার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share: