Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বরিশাল বিভাগ / সারাদেশ / বরিশাল / স্কুল ফিডিংয়ের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে - Chief TV

স্কুল ফিডিংয়ের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে - Chief TV

2026-06-27  ডেস্ক রিপোর্ট  33 views
স্কুল ফিডিংয়ের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে - Chief TV

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের ১০ নম্বর রাণীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবার নিয়মিতভাবে আত্মসাৎ করে আসছিলেন। বিষয়টি নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আগে থেকেই ক্ষোভ বিরাজ করছিল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুল ছুটির পর প্রধান শিক্ষিকা বিদ্যালয় ত্যাগের সময় স্থানীয় কয়েকজন তার ব্যাগ তল্লাশির দাবি জানান। শুরুতে তিনি আপত্তি করলেও পরে ব্যাগ খুলে দেখা হলে সেখানে ২৪টি ডিম ও ২২ পিস রুটি পাওয়া যায় বলে অভিযোগ করেন তারা। এ খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়দের ভিড় জমে যায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকারের দেওয়া খাবার এভাবে আত্মসাতের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, বিষয়টি সম্পর্কে অবগত হওয়া গেছে এবং তদন্ত করে সত্যতা যাচাই করা হবে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Share: