Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / বগুড়ায় একদিনে আসছেন চার মন্ত্রী-প্রতিমন্ত্রী

বগুড়ায় একদিনে আসছেন চার মন্ত্রী-প্রতিমন্ত্রী

2026-05-06  ডেস্ক রিপোর্ট  64 views
বগুড়ায় একদিনে আসছেন চার মন্ত্রী-প্রতিমন্ত্রী

বগুড়ায় একদিনে চার মন্ত্রী-প্রতিমন্ত্রী সরকারি সফরে বগুড়ায় আসচ্ছেন। সরকারি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সচিব ফাহমিদা আখতার আকাশ পথে বগুড়ায় যাবেন।

তারা এ দিন বগুড়ায় দীর্ঘ প্রতীক্ষিত বিমানবন্দর দ্রুত চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সম্ভাব্য করণীয় নির্ধারণের জন্য সরেজমিনে পরিদর্শন করবেন। সেই সঙ্গে বগুড়ায় পাইলট তৈরির জন্য ফ্লাইং অ্যাকাডেমিও স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এদিকে একই দিন সকাল ৯টায় বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ) মিলনায়তনে ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ-১০ম শ্রেণির পাঠ্যপুস্তক সমূহ পর্যালোচনা ও পরিমার্জন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক।

বগুড়ার জেলা প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা চার মন্ত্রী প্রতিমন্ত্রীদের বগুড়া আসার সত্যতা নিশ্চিত করে বলেন, বগুড়ার বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আগামী ৭ মে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সচিব ফাহমিদা আখতার বগুড়ায় আসছেন। তারা ওই দিন বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করবেন। এ ছাড়াও শিক্ষামন্ত্রী আরডিএ মিলনায়তনে পাঠ্যপুস্তক পর্যালোচনা ও পরিমার্জন বিষয়ক কর্মশালায় অংশ নিতে বগুড়ায় আসছেন।


Share: