পটুয়াখালীর বাউফলে বিএনপি মনোনীত প্রার্থীর সাথে উপজেলা জিয়া মঞ্চ নেতা কর্মীদের মত বিনিময় সভা হয়।
আজ মঙ্গলবার সকাল ১১টায় বিএনপি মনোনীত প্রার্থী জনাব শহিদুল আনম তালুকদারের বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হশ।
মতবিনিময় সভায় সাবেক পৌর ছাত্রদলের সভাপতি ও উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো: ফিরোজ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০১৮ সালের বিএনপির মনোনীত প্রার্থী, বাউফল উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি এবং বিএনপি মনোনীত প্রার্থী জনাব শহিদুল আলম তালুকদারের সহধর্মনি জনাবা সালমা আলম লিলি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক তসলিম তালুকদার, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর জসিম উদ্দিন, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী, মাসুদুর রহমান, আব্দুর রহমান, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন,যুগ্ম আহবায়ক রেজাউল করিম সহ উপজেলা ও ইউনিয়ন জিয়া মঞ্চ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জনাবা সালমা আলম লিলি বলেন এখন আর ঘরে থাকার সময় নাই। আমাদের ভোটের জন্য সবার কাছে যেতে হবে সবাই এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমরা ধানের শীষের পক্ষে কাজ করতে চাই আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই আমরা এই বাউফল কে বিজয় করে তারেক রহমানকে উপহার দিবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন- আমাদের সবার ভিতর ভুল ভ্রান্তি থাকতে পারে সবকিছু ভুলে গিয়ে ধানের শীষ কে বিজয় করার লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আজকে বাউফলে কোন গ্রুপিং নেই সবাই ঐক্য সবাই জাতীয়তাবাদী পতাকা তলে একত্রিত হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দেবো এবং আজকে থেকেই ভোটারদের কাছে ভোট চাইবো