রংপুরের গণমানুষের নেতা, রংপুর জেলা বিএনপি'র সদস্য সচিব প্রয়াত আনিছুর রহমান লাকু'র আত্মার মাগফেরাত কামনায় কাউনিয়া উপজেলা বিএনপি'র উদ্যোগে মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি আহবায়ক মোঃ সাইফুল ইসলাম
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি সদস্য ফজলুর রহমান বাদল, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, জেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন সজীব।কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম সফি'র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহাজাহান মিয়া সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রয়াত বিএনপি নেতা আনিছুর রহমান লাকু'র আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।