Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / তথ্যপ্রযুক্তি / বিমানে পাওয়ার ব্যাংক ও ভেপ বহনে নতুন নিয়ম জারি - Chief TV

বিমানে পাওয়ার ব্যাংক ও ভেপ বহনে নতুন নিয়ম জারি - Chief TV

2026-07-04  ডেস্ক রিপোর্ট  32 views
বিমানে পাওয়ার ব্যাংক ও ভেপ বহনে নতুন নিয়ম জারি - Chief TV
বিমান ভ্রমণের সময় নিত্যব্যবহার্য ইলেকট্রনিক ডিভাইস বহন নিয়ে অসচেতনতা বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
 
মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, ল্যাপটপ কিংবা ভেপের মতো ডিভাইসে থাকা লিথিয়াম ব্যাটারি বর্তমানে বিমানের অগ্নিকাণ্ডের প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটি (CAA)। এই ব্যাটারিগুলো আকারে ছোট হলেও অত্যধিক শক্তি ধারণ করে, ফলে সামান্য আঘাত বা ত্রুটি থেকে দ্রুত ভয়াবহ আগুন ধরে যেতে পারে।

কার্গো বা চেক-ইন লাগেজে এসব ডিভাইস রাখা সবচেয়ে বেশি বিপজ্জনক। বিমানের কার্গো হোল্ডে আগুন লাগলে তা সহজে শনাক্ত করা যায় না, যা মুহূর্তের মধ্যে বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
 
পরিসংখ্যান অনুযায়ী,এই ঝুঁকি দিন দিন বাড়ছে; যুক্তরাজ্যে কার্গো লাগেজে লিথিয়াম ব্যাটারি পাওয়ার ঘটনা গত এক বছরে প্রায় দ্বিগুণ হয়ে ৬৪৩টিতে পৌঁছেছে। গত মাসে একটি পাওয়ার ব্যাংকের কারণে ইজিজেটের একটি ফ্লাইট জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল।

নিরাপদ ভ্রমণের জন্য সিএএ যাত্রীদের কিছু জরুরি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে। লিথিয়াম ব্যাটারিযুক্ত সব ডিভাইস অবশ্যই হাতের কাছের কেবিন ব্যাগে রাখতে হবে। বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার করে অন্য ডিভাইস চার্জ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
 
এছাড়া ল্যাপটপ ভুলবশত চেক-ইন লাগেজে দিলে তা স্লিপ মোডে না রেখে অবশ্যই পুরোপুরি বন্ধ (Shut Down) রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, সস্তা বা নিম্নমানের ইলেকট্রনিক পণ্য ব্যবহারের পরিবর্তে মানসম্মত ব্র্যান্ডের গ্যাজেট ব্যবহার করলে এ ধরনের ঝুঁকি অনেক কমে আসে।
 
তাই ব্যাগ গোছানোর সময় সামান্য সচেতনতাই নিশ্চিত করতে পারে হাজারো যাত্রীর নিরাপদ ভ্রমণ।

Share: