Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / 'টাকার বিনিময়ে ভোট বিক্রি' অভিযোগ তুললেন নায়িকা পলি - Chief TV

'টাকার বিনিময়ে ভোট বিক্রি' অভিযোগ তুললেন নায়িকা পলি - Chief TV

2026-07-04  ডেস্ক রিপোর্ট  33 views
'টাকার বিনিময়ে ভোট বিক্রি' অভিযোগ তুললেন নায়িকা পলি - Chief TV
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাম্প্রতিক নির্বাচনে পরাজিত হয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন চিত্রনায়িকা রিয়ানা পারভীন পলি। নির্বাচনে জয়ী হতে না পেরে তিনি সরাসরি শিল্পীদের একাংশের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট বিক্রির অভিযোগ তুলেছেন। এই পরাজয়ের বিচার তিনি ওপরওয়ালার ওপর ছেড়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করে পলি লিখেছেন, ‘কাছের মানুষগুলো যারা নিজেদের ভোট ঠিক রেখে শুধু আমার একটা ভোট টাকার জন্য বিক্রি করেছ, বিচার ওই ওপর আল্লাহর কাছে দিলাম।’
 
অপর একটি পোস্টে তিনি প্রবীণ অভিনেত্রী রোজিনাকে উদ্দেশ্য করে লেখেন, ‘রোজিনা আপু, শিল্পী সমিতি আমাদের জন্য নয়। এখানে এক শ্রেণির শিল্পীরা টাকার জন্য বিক্রি হয়।’ তবে যারা তাকে ভোট দিয়ে সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করতেও ভুলেননি তিনি।

এবারের নির্বাচনে শিবা-জয় প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়েছিলেন পলি। নির্বাচনে তিনি ১৪৪টি ভোট পান, বিপরীতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭৫ ভোট পেয়ে জয়ী হন।
 
নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। এছাড়া কার্যকরী কমিটির বিভিন্ন পদে অন্যান্য প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচন পরবর্তী এই অভিযোগ চলচ্চিত্রাঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Share: