Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / চায়ের দোকানে ইয়াবা সেবনের সময় যুবক আটক - chief tv

চায়ের দোকানে ইয়াবা সেবনের সময় যুবক আটক - chief tv

2026-06-29  ডেস্ক রিপোর্ট  41 views
চায়ের দোকানে ইয়াবা সেবনের সময় যুবক আটক - chief tv

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদরা বটতলা এলাকায় একটি চায়ের দোকানে ইয়াবা সেবনের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. শাহীন মণ্ডল (৩০)। তিনি উপজেলার ভাদরা যাদুমনি গ্রামের মো. জুরান মণ্ডলের ছেলে। পুলিশ তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করেছে বলে জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই চায়ের দোকানে বসে শাহীন ইয়াবা সেবন করছিলেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে তাকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়।

আটক শাহীন মণ্ডলের মা হাসিনা বেগম বলেন, কোনো মা-বাবাই চান না তাদের সন্তান মাদকাসক্ত হোক। তার ছেলে অনৈতিক কাজ করেছে বলেই পুলিশ তাকে আটক করেছে।

শেরপুর থানার এসআই মোসলেম উদ্দিন জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Share: