Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / অপরাধ / ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার - Chief TV

ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার - Chief TV

2025-11-25  ডেস্ক রিপোর্ট  120 views
ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার - Chief TV

ঢাকা থেকে আল-আমিন হোসেন রায়হান (৩২) নামে নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

রায়হান কুমিল্লার লাকসাম উপজেলার নগরীপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে। তিনি লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এ ছাড়া বর্তমানে ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার ১৮ নম্বর রোডের ই-ব্লকের ৩১৮ নম্বর বাসার চিলেকোঠায় থাকতেন রায়হান।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাকিবুল হাসান জানান, সোমবার দিনগত রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছিলেন রায়হান। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। 

তিনি আরও জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে একটি সুইসাইডাল নোট পাই। তিনি একটি বিয়ে করেছিলেন এরপর তা বিচ্ছেদ হয়। পরে পরকীয়া করে আরও একটি বিয়ে করেন। এই বিষয়টি নিয়ে তিনি খুব ডিপ্রেশনে ছিলেন। প্রাথমিকভাবে আমাদের কাছে এটি আত্মহত্যা বলেই মনে হয়েছে।

 

 


Share:

Single Page