রাজধানী ঢাকায় আজ (শনিবার) নানা রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের কর্মসূচি অনুষ্ঠিত হবে। দিনের শুরুতেই বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এসব আয়োজনে অংশ নেবেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
বিএনপি
সকাল ১০টায় গ্রিনরোডের পানিভবনের মাল্টিপারপাস হলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সময়ে, সকাল ১০টায় ফার্মগেটের খামারবাড়ি বিএআরসি বার্ক অডিটোরিয়ামে ইআরআই সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
সকাল ১০টা ৪৫ মিনিটে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিকেল ৩টায় তিনি উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত আলোচনা সভায়।
বেলা ১১টায় গুলশান অ্যাভিনিউর হোটেল রেনেসাঁয় এফএসডিএস বাণিজ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিকেল ৩টায় মোহাম্মদপুরের লালমাটিয়ার সরকারি শারীরিক শিক্ষা কলেজে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।