Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / ঢাকায় ঝটিকা মিছিল-নাশকতার চেষ্টা: নিষিদ্ধ আ.লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার- Chief TV

ঢাকায় ঝটিকা মিছিল-নাশকতার চেষ্টা: নিষিদ্ধ আ.লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার- Chief TV

2025-11-12  ডেস্ক রিপোর্ট  159 views
ঢাকায় ঝটিকা মিছিল-নাশকতার চেষ্টা: নিষিদ্ধ আ.লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার- Chief TV

ঢাকার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক পারভেজ আনোয়ার তনু (৪৬), কোতোয়ালি থানা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম আক্তারুজ্জামান টিপু (৬০), মতিঝিল থানা ১০ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম পরশ (৩৫), ফরিদগঞ্জ থানা যুবলীগের সদস্য মো. কামাল পাটোয়ারী (৩৫), বংশাল থানা যুবলীগের প্রচার সম্পাদক মো. রকি (৩৯) রমনা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস (৫৮) এবং ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর রোকন উদ্দিন আহম্মেদ (৬০)।

এছাড়াও গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আরও বেশ কয়েকজন সক্রিয় কর্মী, যাদের মধ্যে রয়েছেন—
অন্তত আহমেদ (২১), শাকিল বিশ্বাস (২১), মো. রাফি (২৩), শেখ সাজে আলম সবুজ (৩৭), জাহিদ সিদ্দিক রেজা (৫৬), মো. কামাল সেন (৪০), অনিক মন্ডল (২১), অনিন্দ্র চন্দ্র দাস (৫০), রেজাউল করিম রেজা (৫৪), মো. আমিনুদ্দিন (৪৮), রাহাত হাসান জাবেদ (২৬), আল আমিন আকাশ মণ্ডল (২৭), মো. হৃদয় (২৯), কামাল হোসেন (৪৫), বাবলু ফরাজী (৩৮), সৈয়দ আল আমিন (৩৬), সাইদুর রহমান (৪৮), আলী নাইম খান জিমি (৪০), মিজানুর রহমান টিটু (৪২), আমিরুল ইসলাম হৃদয় (৩৫), খোরশেদ আলম (৪০), মীর ওসমান গণি কাজল (৪০), মাসুদ হাওলাদার আলিফ (৩০), ফরহাদ হোসেন ধুলু (৬০), মাসুদ রানা (৩৪), মিজান বিশ্বাস (৩৩), মোস্তাক আহমেদ রিপন (৪৪), রায়হান উদ্দীন (৩৪), স্মৃতি (২৮), জামাল হোসেন শেখ (৩৯), ফাহমিদ হুদা বিজয় (২৩), ফুয়াদ হাসান (৩৬), মো. হামিদ (২৯), মনির হোসেন শিকদার (৬০), হাজী আইয়ুব খান (৬০), মোহাম্মদ নূরুল ইসলাম (৪০) এবং শাহীন ইসলাম (৩৫)।

ডিসি তালেবুর রহমান জানান, ডিবির ওয়ারী, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগ যৌথভাবে এসব অভিযান পরিচালনা করেছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য এবং তারা রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিলেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।


Share: