Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / ধুনটে মিথ্যা অগ্নিসংযোগ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - Chief TV

ধুনটে মিথ্যা অগ্নিসংযোগ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - Chief TV

2026-04-15  এম. এ. রাশেদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি  103 views
ধুনটে মিথ্যা অগ্নিসংযোগ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - Chief TV

বগুড়ার ধুনট উপজেলায় মিথ্যা অগ্নিসংযোগ মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

‎বুধবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঘুঘড়াপাড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।    অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. আরিফুল রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মিথ্যা মামলার শিকার রায়হান হোসেনের বাবা শহিদুল ইসলাম এবং রায়হান মিয়ার পিতা বাবু মিয়া।

‎এ সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, ইমান আলী, আব্দুর ছাত্তার, এনামুল হক, সাহেব আলী, ফরহাদ, আসাদুল, সোলিম, আলামিন, মোল্লা বাক্স, শরীফ ইসলামসহ এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষ।

‎মানববন্ধনে বক্তারা জানান, গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় সংঘটিত একটি অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী গ্রামের রফিকুল ইসলামের ছেলে সম্রাট (২৫) গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ঘুঘড়াপাড়া গ্রামের দরিদ্র কৃষক শহিদুল ইসলামের ছেলে রায়হান হোসেন (২৪) এবং দিনমজুর বাবু মিয়ার ছেলে রায়হান মিয়া (২৬)-কে আসামি করা হয়। মামলাটি বর্তমানে বগুড়া অতিরিক্ত জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে।

‎বক্তারা দাবি করেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অভিযুক্ত দুই ব্যক্তি নির্দোষ এবং তাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, মামলার বাদী সম্রাট একজন খারাপ চরিত্রের ব্যক্তি এবং পূর্বেও বিভিন্ন সময় মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করেছেন।

‎অভিযুক্ত রায়হান হোসেনের বাবা শহিদুল ইসলাম বলেন, “আমার ছেলে একজন সাধারণ দিনমজুর। আমরা দিন আনি দিন খাই। আমাদের পক্ষে এমন অপরাধ করা সম্ভব নয়। প্রভাবশালী মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে আমার ছেলেকে কারাগারে পাঠিয়েছে।”

‎তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি একজন অসহায় বাবা হিসেবে আমার নির্দোষ ছেলের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য ন্যায়বিচার কামনা করছি।”

‎মানববন্ধনে অংশগ্রহণকারী অন্যান্যরাও দ্রুত তদন্ত করে নির্দোষদের মুক্তি এবং মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


Share: