বগুড়ার ধুনট উপজেলা যুবদল নেতা জাহিদুল ইসলাম মধুর বাবা জিল হোসেন (৮১) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার ১৪ অক্টোবর দুপুর ১টা ২০ মিনিটে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গোপালনগর ইউনিয়ন ইউ.এ.কে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। মরহুমের মৃত্যুতে সামাজিক, রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আজ রাত ৯ টায় গোপালনগর ইউ.এ.কে উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।