Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / ধুনটে যুবদল নেতা মধুর বাবার ইন্তেকাল - Chief TV

ধুনটে যুবদল নেতা মধুর বাবার ইন্তেকাল - Chief TV

2025-10-14   247 views
ধুনটে যুবদল নেতা মধুর বাবার ইন্তেকাল - Chief TV

বগুড়ার ধুনট উপজেলা যুবদল নেতা জাহিদুল ইসলাম মধুর বাবা মোঃ জিল হোসেন শেখ (৮১) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার ১৪ অক্টোবর দুপুর ১টা ২০ মিনিটে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গোপালনগর ইউনিয়ন ইউ.এ.কে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। মরহুমের মৃত্যুতে সামাজিক, রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আজ রাত ৯ টায় গোপালনগর ইউ.এ.কে উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রায় ২০০০ মানুষ উপস্থিত ছিলেন।
 

জানা যায়, জীবদ্দশায় তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, বিস্তর ধর্মীয় জ্ঞানসম্পন্ন একজন বিজ্ঞ আলেম ও কুরআন গবেষক।


Share:

Single Page