Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীর ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা - Chief TV

ফেনীর ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা - Chief TV

2026-06-27  ডেস্ক রিপোর্ট  27 views
ফেনীর ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা - Chief TV

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে কুয়েত প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়িতে এ নির্মম ঘটনা ঘটে।

নিহত কাজলের স্বামী নুরুল আমিন বর্তমানে কুয়েতে প্রবাসী। ঘটনার সময় নিহত কাজল তার দুই বছরের ছোট সন্তানকে নিয়ে ঘরে একাই ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দম্পতির বড় ছেলে সিলোনিয়া মাদরাসা এবং মেজো ছেলে তালবাড়িয়া মাদরাসার বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করে। শুক্রবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। পরে কাজলকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এটি চুরির উদ্দেশ্যে ঘটেছে নাকি পূর্বশত্রুতার জেরে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


Share: