ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জমি চাষের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে মো. জয় বিশ্বাস (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুরের বালুরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টরচালক ছিলেন এবং স্থানীয় জমিতে চাষাবাদের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বালুরঘাট এলাকায় ফসলি জমিতে চাষের কাজ করার সময় অসাবধানতাবশত ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। এতে চালক জয় বিশ্বাসও ট্রাক্টরের সাথে নদীতে নিখোঁজ হন। দুর্ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর উদ্ধারকারীরা নিমজ্জিত ট্রাক্টরটি সরিয়ে নদী থেকে জয়ের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান (বদু) মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, নিহত যুবকটি গত প্রায় তিন মাস ধরে তাদের এলাকায় চাষাবাদের কাজ করছিলেন। চরভদ্রাসন থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।