পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত সংক্রমণমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধার সদর হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলার জামাতে আমীর মো:আব্দুল করিম সরকার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ১১টায় হাসপাতাল চত্বরে নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
তিনি সকালে হাসপাতাল প্রাঙ্গণে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণের মধ্য দিয়ে অভিযান শুরু হয়।
এ সময় হাসপাতালের পরিবেশ পরিষ্কার রাখা মশাবাহিত রোগ প্রতিরোধ, রোগীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণ সংক্রমণের ঝুঁকি কমানো এবং সেবার মান উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে এমপি বলেন আব্দুল করিম পরিচ্ছন্নতা কেবল বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয় এটি সামাজিক শৃঙ্খলা মানবিক মূল্যবোধ ও নাগরিক সচেতনতার অংশ। সমাজে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি বা অব্যবস্থাপনা থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন সুস্থ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও জানান পবিত্র রমজানকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ধারাবাহিকভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। পাশাপাশি ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির উপজেলা সেক্রেটারি বলেন
গাইবান্ধা সদর হাসপাতালের ডা. ও যুব বিভাগের জাহিদুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সক্রিয়ভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং স্থানীয় জনগণকে এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
নবনির্বাচিত সংসদ সদস্যের সরাসরি অংশগ্রহণে এ কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সচেতন মহলের মতে, হাসপাতাল থেকে শুরু হওয়া এ উদ্যোগ পুরো উপজেলায় পরিচ্ছন্নতা বিষয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি করবে।