Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / রাজশাহী / গোদাগাড়ীতে প্রাইভেটকারে তল্লাশি: দুটি পিস্তলসহ গ্রেফতার ২ - Chief TV

গোদাগাড়ীতে প্রাইভেটকারে তল্লাশি: দুটি পিস্তলসহ গ্রেফতার ২ - Chief TV

2026-06-03  ডেস্ক রিপোর্ট  23 views
গোদাগাড়ীতে প্রাইভেটকারে তল্লাশি: দুটি পিস্তলসহ গ্রেফতার ২ - Chief TV
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ৫৩ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
 
গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের বাসিন্দা দুলাল শেখ এবং একই এলাকার সানজিদা আক্তার শিমু। অভিযানে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা মো. আব্দুস ছালাম সরাসরি অংশ নেন।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে অস্ত্রের একটি বড় চালান কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে—এমন একটি নির্ভরযোগ্য গোপন সংবাদ দুপুরে তাদের কাছে আসে। তথ্য পাওয়ার পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপন করা হয়।
 
বিকেল ৪টার দিকে সন্দেহভাজন প্রাইভেটকারটি সেখানে পৌঁছালে পুলিশ সেটির গতিবিধি রোধ করে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধারসহ জড়িত দুজনকে আটক করা হয়। পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র চোরাচালান চক্রের অন্য সদস্যদের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় রাতেই গোদাগাড়ী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয় এবং বুধবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share: