Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া - Chief TV

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া - Chief TV

2026-02-16  ডেস্ক রিপোর্ট  156 views
গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া - Chief TV

এপ্রিলের শুরুতে গাজায় আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনের অংশ হিসেবে ১ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে ইন্দোনেশিয়া। দেশটি গাজায় শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তা কার্যক্রম দ্রুততর করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছে।

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানান, শান্তিরক্ষীরা যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে এবং পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতোমধ্যে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী প্রয়োজনীয় প্রশিক্ষণ শুরু করেছে।

জাকার্তা উল্লেখ করেছে, বাহিনী কেবল মানবিক ও শান্তি রক্ষার কাজে সীমাবদ্ধ থাকবে এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে কণ্ঠস্বর জোরদার করবে। তুরস্ক ও পাকিস্তানও এ ধরনের বাহিনীতে যোগ দেওয়ার কথা ভাবছে, যা মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে নতুন কূটনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে।

 
 
 

Share: