Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / লালমনিরহাট / গরু-ঘোড়া নয়, মেঠো পথে চলছে ছাগলের গাড়ি - Chief TV

গরু-ঘোড়া নয়, মেঠো পথে চলছে ছাগলের গাড়ি - Chief TV

2026-02-17  ডেস্ক রিপোর্ট  222 views
গরু-ঘোড়া নয়, মেঠো পথে চলছে ছাগলের গাড়ি - Chief TV

গ্রামবাংলায় গরু বা ঘোড়ার গাড়ি পরিচিত দৃশ্য হলেও লালমনিরহাটে এবার দেখা মিলেছে ব্যতিক্রমী এক যান—ছাগলের টানা ছোট গাড়ি। এই অভিনব উদ্যোগের উদ্ভাবক আদিতমারী উপজেলার দুর্গাপুর দিঘলটারী এলাকার তরুণ খোরশেদ আলম।

সন্তানদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে তিনি হালকা কাঠামোর একটি ছোট গাড়ি তৈরি করেন, যেখানে দুটি ছাগল ইঞ্জিনের পরিবর্তে টানার শক্তি হিসেবে ব্যবহার হচ্ছে। গাড়িটির পেছনের আসনে বসে তার শিশুসন্তানরা আনন্দে ঘুরে বেড়ায়, আর সামনে থেকে খোরশেদ আলম লাগাম নিয়ন্ত্রণ করেন।

ভোটের দিন রাস্তায় এই গাড়ি দেখে স্থানীয়রা বিস্মিত হন। অনেকেই এটিকে ব্যতিক্রমী ও সৃজনশীল উদ্যোগ হিসেবে প্রশংসা করেন। স্থানীয়দের মতে, ছাগল দিয়ে এভাবে গাড়ি চালানোর দৃশ্য এ এলাকায় আগে কখনো দেখা যায়নি।

খোরশেদ আলম জানান, গাড়িটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ছাগলের কোনো কষ্ট না হয়। নিয়মিত যত্ন ও খাবারের মাধ্যমে ছাগলগুলোকে সুস্থ রাখা হয়। তিনি বলেন, মানুষের আগ্রহ ভালো লাগলেও তার কাছে সবচেয়ে বড় আনন্দ হলো সন্তানদের মুখের হাসি।


Share: