Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / স্পিকারের বক্তব্যের প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ - Chief TV

স্পিকারের বক্তব্যের প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ - Chief TV

2026-06-19  ডেস্ক রিপোর্ট  30 views
স্পিকারের বক্তব্যের প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ - Chief TV
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে স্পিকারের মন্তব্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণ করে পূর্ব গেটে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবদুল আজিজ।
 
তিনি বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সংসদে একজন জনপ্রিয় আলেম ও বিরোধী মতের নেতাকে লক্ষ্য করে মন্তব্য করা অতীতের ফ্যাসিবাদী আচরণেরই প্রতিফলন। তিনি দাবি করেন, আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া একটি বিষয় নিয়ে করা বক্তব্যের জন্য স্পিকারের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলাম সংশ্লিষ্ট বক্তব্যের জন্য আইনি জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, অশালীন মন্তব্যের ঘটনায় আদালত অবমাননা ও মানহানির অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক আহমাদ মুরসালিন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মোহাম্মদ আদনান রাফি, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আহমাদুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share: