Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আন্তর্জাতিক / ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থীদের গণকবরের ছবি প্রকাশ করলো ইরান - Chief TV

ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থীদের গণকবরের ছবি প্রকাশ করলো ইরান - Chief TV

2026-03-03  আন্তর্জাতিক ডেস্ক  34 views
ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থীদের গণকবরের ছবি প্রকাশ করলো ইরান - Chief TV

ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ইসরাইল-যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬০ জন স্কুলছাত্রীর জন্য প্রস্তুত গণকবরের ছবি প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সামাজিক যোগাযোগমাধ্যম X-এ (সাবেক টুইটার) নিজের অ্যাকাউন্টে গণকবরের ওপর থেকে ধারণ করা তিনটি ছবি পোস্ট করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘গাজা থেকে মিনাব, ঠান্ডা মাথায় তারা নিরপরাধ মানুষদের হত্যা করেছে।’

ছবির ক্যাপশনে তিনি দাবি করেন, ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলায় নিহতদের মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।

উল্লেখ্য, মিনাব ইরানের দক্ষিণাঞ্চলের একটি শহর। 


Share:

ট্যাগস: chief tv chief tv news iran
Single Page