Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আন্তর্জাতিক / ইসরায়েলি কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক - Chief TV

ইসরায়েলি কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক - Chief TV

2026-05-01  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  36 views
ইসরায়েলি কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক - Chief TV

দখলদার ইসরায়েলের কারাগারে নির্যাতনের শিকার হয়ে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক আলি সামোদি। তাকে পুরো এক বছর কোনো ধরনের অভিযোগ ছাড়া আটকে রেখেছিল ইসরায়েল।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। এ সময় আলি সামোদিকে দেখে চমকে ওঠেন অনেকে। আটকের আগে তিনি বেশ স্বাস্থ্যবান থাকলেও এখন বেশ রুগ্ন হয়ে পড়েছেন।

আলি সামোদি ফিলিস্তিনের পশ্চিমবঙ্গের জেনিনে সাংবাদিকতা করেনন। তিনি ফিলিস্তিনিদের কাছে বেশ জনপ্রিয়।

গত বছরের ২৯ এপ্রিল সামোদিকে জেনিন থেকে ধরে নিয়ে যায় ইসরায়েলের সেনাবাহিনী। তারা অভিযোগ করে, তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদকে অর্থায়নে সহায়তা করেন। কিন্তু তার বিরুদ্ধে ইসরায়েল আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনেনি। এর বদলে ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের’ আওতায় তাকে আটকে রাখেন।

দখলদার ইসরায়েল এই ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের’ মাধ্যমে হাজার হাজার ফিলিস্তিনিকে কোনো ধরনের অভিযোগ ও বিচার ছাড়া আটকে রেখেছে।

এই প্রক্রিয়াটি এতটাই বিতর্কিত যে গত বছর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইসরায়েলিদের ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের’ আওতায় আটক না করতে নির্দেশ দেন।

বর্তমানে এটি শুধুমাত্র ফিলিস্তিনি ও আরব ইসরায়েলিদের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে।

ইহাব হাসান নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, আলি সামোদি অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন। ওই ভিডিওতে তিনি বলেন, তিনি তার আগের ওজনের তুলনায় ৬০ কেজি ওজন হারিয়েছেন।

ইসরায়েল যেসব ফিলিস্তিনিকে আটক করে তাদের ওপর বিভিন্ন নির্যাতন চালানো হয়। বেশিরভাগকে খাবার ও চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়।


Share: