Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / জাল টাকাসহ চক্রের এক সদস্য গ্রেপ্তার, পলাতক ১ - Chief TV

জাল টাকাসহ চক্রের এক সদস্য গ্রেপ্তার, পলাতক ১ - Chief TV

2026-03-06  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  102 views
জাল টাকাসহ চক্রের এক সদস্য গ্রেপ্তার, পলাতক ১ - Chief TV

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বাজার এলাকা থেকে জাল টাকাসহ একটি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তার কাছ থেকে পাঁচটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি রিয়াজুল ইসলাম (৪৩)। তিনি ঝালকাঠি জেলার উত্তর বারুকাঠি গ্রামের মোঃ হারুনুর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর ২০২৬কে সামনে রেখে বাজারে জাল টাকার বিস্তার রোধে জেলা পুলিশ বিশেষ নজরদারি চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ মার্চ ২০২৬) গাইবান্ধা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামস্থ কামারজানি বাজারে একটি জাল টাকা চক্র দোকানে জাল নোট দিয়ে পণ্য কেনার চেষ্টা করছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় রিয়াজুল ইসলামকে পাঁচটি এক হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অপর সদস্য মোঃ জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য পাঁচ হাজার টাকা।

গাইবান্ধা জেলা পুলিশ জানায়, আসন্ন ঈদকে কেন্দ্র করে যাতে বাজারে জাল টাকার বিস্তার না ঘটে সে লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম ও সচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে। পলাতক সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Share: